হোটেলে জনপ্রিয় অভিনেতার মৃ*ত্যু, গন্ধ পেয়ে ম*রদেহ উ দ্ধা র
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

হোটেলে জনপ্রিয় অভিনেতার মৃ*ত্যু, গন্ধ পেয়ে ম*রদেহ উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১২/২০২৪ ০৬:২২:৫১ পূর্বাহ্ন

হোটেলে জনপ্রিয় অভিনেতার মৃ*ত্যু, গন্ধ পেয়ে ম*রদেহ উ দ্ধা র

ছবি: সংগৃহীত


শুটিং করতে গিয়ে রহস্যজনক মৃত্যু হয়েছে অভিনেতার। হোটেলের কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে জনপ্রিয় মালায়ালাম অভিনেতা দিলীপ শঙ্করের মরদেহ। কয়েকদিন ধরে অভিনেতাকে রুম থেকে বেরতে না দেখেই হোটেলের কর্মীদের সন্দেহ হয়। তবে পচা গন্ধ না বের না হওয়া পর্যন্ত বিষয়টি কেউ খতিয়ে দেখার চেষ্টাও করেননি। অবশেষে দুদিন পর হোটেলের কক্ষ থেকেই উদ্ধার হয়েছে এ অভিনেতার মরদেহ।

দিলীপ শঙ্কর মালায়ালাম টেলিভিশন অঙ্গনে বেশ পরিচিত মুখ। জানা গেছে, তিরুবন্তপুরমে একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য গিয়েছিলেন এ অভিনেতা। সেই সিরিয়ালের নির্মাতারা জানিয়েছেন, শুটিংয়ে সাময়িক বিরতি ছিল। তাই দুদিন আগে শেষবার সেটে এসেছিলেন দিলীপ।

আবারও সিরিয়ালের শুটিংয়ে যোগ দেওয়ার জন্য তিরুবন্তপুরমেরই একটি হোটেলে থেকে যান। কিন্তু দুদিন পরে তার মৃত্যুর সংবাদ পাওয়া যায়। এদিকে দিলীপ শঙ্করের সহ-অভিনেতারা জানিয়েছেন, বিগত কয়েকদিন ধরেই নানারকম শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা। পুলিশ এরই মধ্যে অভিনেতার রহস্যমৃত্যুর সঠিক ঘটনা জানতে তদন্তে নেমেছে।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, হোটেলের কক্ষ থেকে পচা গন্ধ বের হতেই কর্মীরা দ্রুত দরজা ভেঙে অভিনেতার মরদেহ উদ্ধার করে।

দিলীপ শঙ্কর ‘আম্মাইয়ারিআত্থে’, ‘পঞ্চগনির’ মতো অসংখ্য জনপ্রিয় মালয়ালম সিরিয়ালে অভিনয় করেছেন। এদিকে অভিনেতার মৃত্যুর সংবাদে দক্ষিণী টেলিভিশন অঙ্গনে এবং অনুরাগীমহলে শোকের ছায়া নেমে এসেছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ
বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন