স্থানীয় সরকার দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালী ও আলোচনা সভা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০০ PM

স্থানীয় সরকার দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালী ও আলোচনা সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ১২:৩২:৫৫ PM

স্থানীয় সরকার দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালী ও আলোচনা সভা

স্থানীয় সরকার দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি


'সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, অ্যাসিল্যান্ড সকিনা আক্তার, কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, সিনিয়র সাংবাদিক মো: নুরুল হক, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও ইউপি সচিব আলী হোসেন প্রমুখ।

আলোচনা সভার পর স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে৷ মেলার স্টলগুলো থেকে সেবা নিতে পারছেন জনসাধারণ।

SH



শীর্ষ সংবাদ:

কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী