ফুলতলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৫৬ PM

ফুলতলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ০৪:৩৩:৩০ AM

ফুলতলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো উদযাপিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস


মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো উদযাপিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস। 

"সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার"-এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ফুলতলা ইউনিয়ন পরিষদে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

এ দিবস উপলক্ষে রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ফুলতলা ইউনিয়ন পরিষদ থেকে একটি র‍্যালি বের হয়ে ফুলতলা বাজার প্রদক্ষিণ করে ফুলতলা ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।

পরবর্তীতে পরিষদের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলতলা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল মজিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম সেলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান দছির উদ্দিন, ইউপি সদস্য স্বপন মল্লিক, বিদ্যাসাগর তেলী, উত্তম গোস্বামী, অর্জুন গোয়ালা, জলিল মিয়া, জুলেখা বেগম, অষ্টমী ভুমিজ, মিলন বেগম, দৈনিক কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী, দৈনিক জনবাণী প্রতিনিধি হোসাইন রুমেল, রেপটর টিভির আতিকুর রহমান হৃদয়প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আলীম সেলু বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা স্থানীয় সরকারের দায়িত্বে যারা আছি তারা কঠোরভাবে কাজ করে যাচ্ছি। আশা করি আমাদের এই কাজের ধারা সমগ্র দেশব্যাপী অব্যাহত থাকলে খুব সহজেই মাননীয় প্রধানমন্ত্রীকে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ উপহার দিতে পারবো।'

ডিডি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী