সালমান-সোমিকে হাতেনাতে ধরে ফেলে সংগীতা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০৭ AM

সালমান-সোমিকে হাতেনাতে ধরে ফেলে সংগীতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ০৭:৩৪:৫২ AM

সালমান-সোমিকে হাতেনাতে ধরে ফেলে সংগীতা

ছবি: সংগৃহীত


ক্যারিয়ারে একের পর এক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে বলিউড ভাইজান সালমান খানের। কখনো ঐশ্বরিয়া তো কখনো ক্যাটরিনা, সালমান প্রেম করেছেন অনেকেরই সঙ্গেই। কিন্তু বিয়েটাই এখনো করেননি।

সালমানের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল অভিনেত্রী সোমি আলির। সেই সম্পর্ক বিচ্ছেদের পর এক সময় অভিনেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছিলেন তিনি। এবার সালমানকে নিয়ে আরও এক বোমা ফাটালেন সোমি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী ফাঁস করলেন কীভাবে বিয়ের কার্ড ছাপানোর পরেও এক মাস আগে ভেঙে যায় সালমান ও তার আরেক প্রাক্তন সংগীতা বিজলানির বিয়ে।

সোমি বলেন, সংগীতা বিজলানিকে প্রায় বিয়ে করেই ফেলেছিলেন সালমান খান। কিন্তু একটি বিশেষ কারণে ভেঙে যায় সেই বিয়ে। সোমির দাবি, সালমান সেই সময় সংগীতাকে ঠকিয়ে ছিলেন আর সংগীতা সালমানের সেই প্রতারণা হাতে নাতে ধরে ফেলেছিলেন।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সংগীতা ও সালমানের বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল, কিন্তু আমার অ্যাপার্টমেন্টে সালমানকে হাতেনাতে ধরে ফেলেন সংগীতা। সালমান সংগীতার সঙ্গে যা করেছে, আমার সঙ্গেও তাই হয়েছে। একেই বলা হয় কর্মফল, যখন আমি একটু বড় হই, তখন আমি এটি বুঝতে পারি’ নিজের ভুলের কথা স্বীকার করেন সোমি।

সোমি আরও জানান, সালমানের প্রতি তার ক্রাশ ছিল এবং বলিউডে ভাগ্য পরীক্ষা করার পাশাপাশি অভিনেতাকে বিয়ে করার জন্য মুম্বাই এসেছিলেন তিনি। কিন্তু ‘ভালবাসা ও যত্ন’ দেখানোর অজুহাতে সালমান তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন।

শোনা যায়, নব্বইয়ের দশকে সালমান ও সোমির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যদিও জনসমক্ষে তাদের সম্পর্ক খুব অল্প সময়ের জন্য ছিল। তবে সোমি প্রায়ই বলেন, আট বছর ধরে তারা প্রেমের সম্পর্কে ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী