সিলেটে আ ট কের খবরকে ভু য়া বললেন চিত্রনায়িকা নিপুণ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০২ AM

সিলেটে আ ট কের খবরকে ভু য়া বললেন চিত্রনায়িকা নিপুণ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০/০১/২০২৫ ০২:৪৪:৩২ AM

সিলেটে আ ট কের খবরকে ভু য়া বললেন চিত্রনায়িকা নিপুণ

ফাইল ছবি


ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণকে সিলেট ওসমানী বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। ঢাকা-সিলেট হয়ে তিনি যুক্তরাজ্য যাওয়ার পথে আজ শুক্রবার সকালে তাকে জিজ্ঞাসাবাদ শেষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত দেয় ইমিগ্রেশন পুলিশ।

এ ঘটনার মধ্যেই পুলিশের হাতে আটক হয়েছেন নিপুণ- এমন খবর ছড়িয়ে পড়ে। তবে শুক্রবার দুপুরে গণমাধ্যমকে নিপুণ বলেন, এসব খবর ভুয়া। আমি বনানীর বাসাতেই আছি। আমি তো কোনো অপরাধ করিনি। আটক হবো কেন?

এদিকে সিলেট ওসমানী আন্তর্জা‌তিক বিমানবন্দরের পরিচালক হা‌ফিজ আহমদ গণমাধ্যমকে বলেন, সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আজ (শুক্রবার) সকাল ১০টায় বাংলাদেশ বিমানের এক‌টি ফ্লাইটে করে যুক্তরাজ্যে যাওয়ার জন্য বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়েছিলেন চিত্রনা‌য়িকা নিপুণ আক্তার। এ সময় এক‌টি গোয়েন্দা সংস্থার আপ‌ত্তিতে তাঁকে আটকে দেওয়া হয়েছে। পরে ইমিগ্রেশন পু‌লিশে‌র কাছে তাকে হস্তান্তর করা হয়।

সিলেট মহানগর পু‌লিশের উপক‌মিশনার (গণমাধ‌্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, চিত্রনা‌য়িকা নিপুণ আক্তারের নামে সিলেট মহানগর পু‌লিশের কাছে কোনো মামলা নেই। তাকে যুক্তরাজ‌্যগামী ফ্লাইট থেকে অফলোড করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব