বড়েলখায় ২১ বছর পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

বড়েলখায় ২১ বছর পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৯/২০২৩ ১২:৫৪:২২ অপরাহ্ন

বড়েলখায় ২১ বছর পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ছবি : সংগৃহিত


মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শিপন আহমদ ওরফে ছয়েফ উদ্দিনকে ২১ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিনগত রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার ১৭ সেপ্টেম্বর বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিপন উপজেলার মুদৎপুর গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে।

পুলিশ জানায়, ২০০২ সালে উপজেলার মুদৎপুর গ্রামের বেলাল আহমদ হত্যা মামলায় আদালত শিপন আহমদ ওরফে ছয়েফ উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের পর শিপন আহমদ ওরফে ছয়েফ উদ্দিন পলাতক ছিলেন।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এএসআই আবু তালেবের নেতৃত্বে এএসআই আব্দুর রহিমসহ পুলিশের একটি দল ঢাকার আশুলিয়া এলাকায় এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) সহায়তায় অভিযান চালিয়ে শিপন আহমদ ওরফে ছয়েফ উদ্দিনকে গ্রেপ্তার করেন।

বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান রোববার বিকালে বলেন, একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রোববার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

SH



শীর্ষ সংবাদ:

খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
দুর্গাপূজায় সিলেটে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা, মাঠে নামছেন হাজারো সদস্য
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক