আবারও বাংলাদেশের সিনেমায় পার্ণো
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০২ AM

আবারও বাংলাদেশের সিনেমায় পার্ণো

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২/০১/২০২৫ ০২:২০:৫৫ AM

আবারও বাংলাদেশের সিনেমায় পার্ণো

ছবি সংগৃহীত


২০১৭ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবি দিয়ে বাংলাদেশের প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্ণো মিত্র। সেখানে বলিউড অভিনেতা ইরফান খানের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। দীর্ঘ আট বছর পর আবার বাংলাদেশের পর্দায় হাজির হতে যাচ্ছেন পার্ণো। ফজলুল কবীর তুহিনের ‘বিলডাকিনি’ ছবিটি মুক্তি পাবে ২৪ জানুয়ারি।

এর মধ্যে প্রকাশিত হয়েছে অফিশিয়াল পোস্টার। ছবিতে পার্ণোর সহশিল্পী বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

পরিচালক তুহিন বলেন, ‘একজন নারী ও তার মাতৃত্বের স্বাধীনতার এক লড়াইয়ের গল্প নিয়ে ছবিটি। দর্শক চিরায়ত বাংলার রূপ মানুষ দেখতে পাবে এই ছবিতে। যেখানে মানুষের অভ্যন্তরীণ যন্ত্রণার সঙ্গে সঙ্গে তাদের আত্মবিশ্বাস ও ভালোবাসার অনুপ্রেরণা মিশে গেছে। পার্ণো ছবিটিতে দারুণ অভিনয় করেছেন। আমি মুগ্ধ। আশা করছি মোশাররফ করিম ও পার্ণো মিত্রের অভিনয় দেখে মন ভরবে দর্শকের।’

সরকারি অনুদান পাওয়া ছবিটিতে আরো অভিনয় করেছেন শাহজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আইনুন নাহার পুতুল প্রমুখ। নওগাঁর প্রতিসর, নাটোর ও বাংলাদেশ কেন্দ্রীয় কারাগারে ছবিটির শুটিং হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব