জয়কলস ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার দিবস পালন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০০ PM

জয়কলস ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার দিবস পালন

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৯/২০২৩ ০৩:৩৫:৩৪ AM

জয়কলস ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার দিবস পালন

ছবি : প্রতিনিধি


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়। চেয়ারম্যান আব্দুল বাছিত সুজনের সভাপতিত্বে ও ইউপি সচিব আলী হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।

আরও বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ফরিদ আহমদ, ইউপি সদস্য মছকু মিয়া, আশিক মিয়া, লিটন মিয়া, দিলোয়ার হোসেন, সবুজ মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: নুরুল হক, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও সাংগঠনিক সম্পাদক নিতাই দাস প্রমুখ৷ আলোচনা সভার পর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়।

SH



শীর্ষ সংবাদ:

কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী