শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০১ PM

শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৯/২০২৩ ০৪:৩১:০৯ AM

শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়


শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত  হয়েছে। সোমবার(১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ইউএনও সাংবাদিক নেতৃবৃন্দকে স্বাগত জানান।

ইউএনও সুকান্ত সাহা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘সাংবাদিকরা হলেন জাতির বিবেক। আর পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের অংশিদারিত্ব কোনো অংশে কম নয়। তাই শান্তিগঞ্জ উপজেলার যে কোনো সমস্যা সমাধান এবং সকল উন্নয়ন কাজে তিনি সাংবাদিক মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। একই সাথে শিক্ষার মান উন্নয়ন ও শান্তিগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে আন্তরিক প্রচেষ্টার প্রত্যয় ব্যক্ত করেন।’

মতবিনিময় এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সকিনা আক্তার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল হক, আবু সঈদ, সহ-সভাপতি এম এ কাসেম, জহিরুল ইসলাম অমিত, শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক নিতাই দাস, অর্থ সম্পাদক খালেদ হাসান, প্রচার সম্পাদক শাহনূর আহমদ সুলতান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু খালেদ, সদস্য এম এ কাশেম চৌধুরী ও বায়েজিদ রহমান অপিসহ আরও অনেকে৷

ডিডি



শীর্ষ সংবাদ:

কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী