জগন্নাথপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ডোবায়, আহত ৩০
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০১ PM

জগন্নাথপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ডোবায়, আহত ৩০

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৯/২০২৩ ০৬:২৮:০৭ AM

জগন্নাথপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ডোবায়, আহত ৩০

ছবি : সংগৃহিত


সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়েছে। এতে ৩০ জন নির্মাণশ্রমিক আহত হয়েছেন। সোমবার সকালে জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কের জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা একটি বাস সকাল ৭টার দিকে মিরপুরের শাসননবী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে যায়।এতে বাসের ৩০ শ্রমিক আহত হন।


স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে নেন। আহতরা পৌর এলাকার ভবেরবাজারে নির্মাণাধীন শেখ রাসেল স্টেডিয়ামের নির্মাণশ্রমিক বলে জানা গেছে।


জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সৃজনা সরকার তমা বলেন, আহতদের মধ্যে ৭ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবরে পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

A/B



শীর্ষ সংবাদ:

কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী