মৌলভীবাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

মৌলভীবাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৯/২০২৩ ০৮:০৩:১৯ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কমলগঞ্জের  ভানুগাছ বাজারে ব্রিজ পারাপারের সময় পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জোসনা বেগম (৩১) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ সময়ে নিহতের কোলে থাকা আবিদুর রশীদ নামে সাড়ে ৩ বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। সোমবার বেলা ১১টায় ভানুগাছ স্টেশনের আউটার সিগন্যালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অসুস্থ কোলের শিশুকে নিয়ে ডাক্তার দেখাতে ভানুগাছ যাওয়ার জন্য ব্রিজ পারাপার হচ্ছিলেন জোসনা। এসময় সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তার কোলে থাকা শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
দুর্গাপূজায় সিলেটে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা, মাঠে নামছেন হাজারো সদস্য
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক