কমলগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক জনের মৃত্যু
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

কমলগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক জনের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৯/২০২৩ ১২:৩৮:৪৭ অপরাহ্ন

কমলগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক জনের মৃত্যু

ফাইল ছবি


মৌলভীবাজারের কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নঈম আলীর (৪৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোরে  ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় এর আগে বৃহস্পতিবার অপর দগ্ধ মাওলানা মুস্তাফিজুর রহমান (২৬) একই হাসপাতালে মারা যান। তাদের বাড়ি জেলার কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের পূর্ব শ্রী সূর্য গ্রামে।

স্থানীয় চেয়ারম্যান অলি আহমেদ খান নঈম আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য্য পেকুপাড়া গ্রামে মাওলানা মুস্তাফিজুর রহমানের ঘরে দুপুরের রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন রান্না ঘরের কক্ষে ছড়িয়ে পড়ে।

এ সময় আগুনে মাওলানা মুস্তফাফিজ ও নঈম মিয়া দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং রাতে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে গত বৃহস্পতিবার মাওলানা মুস্তাফিজুর রহমান মারা যান। আর আজ নঈম আলীর মৃত্যু হয়।

SH



শীর্ষ সংবাদ:

খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
দুর্গাপূজায় সিলেটে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা, মাঠে নামছেন হাজারো সদস্য
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক