চেয়ারম্যানকে মৃত্যু নিয়ে ফেসবুকে গুজব
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০০ PM

চেয়ারম্যানকে মৃত্যু নিয়ে ফেসবুকে গুজব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৯/২০২৩ ০২:৪৩:৫৬ AM

 চেয়ারম্যানকে মৃত্যু নিয়ে ফেসবুকে গুজব

প্রতীকী ছবি


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে একটি পোস্ট করে এ গুজব ছড়ানো হয়েছে।

সোমবার বিকেলে ‘আলেহা বেগম’ নামে একটি আইডি থেকে পোস্টটি শেয়ার করা হয়। মুহূর্তেই সেটি ছড়িয়ে পড়ে। এতে ঘনিষ্ঠজনদের লাগাতার ফোনকলে বিব্রত হন চেয়ারম্যান।

আলেহা বেগম মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। ওই পোস্টে লেখা হয়, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। একটি শোক সংবাদ। ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন ইন্তেকাল করেছেন। জানাজার নামাজের সময় পরে জানানো হবে। তার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করছি।’

অভিযুক্ত আলেহা বেগম বলেন, ‘আমার একটি ফেসবুক আইডি ছিল। কয়েক বছর আগে স্মার্টফোনটি পানিতে পড়ে যাওয়ায় ফেসবুক ব্যবহার করা হয় না। কে বা কারা আমার নাম ব্যবহার করে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে নিয়ে পোস্ট করেছে জানি না। এ ব্যাপারে থানায় জিডি করব।’

চেয়ারম্যান মোজাম্মেল বলেন, ‘কে বা কারা এমনটি করেছে জানি না। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’

ডিডি



শীর্ষ সংবাদ:

কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী