জগন্নাথপুরে চুরির মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০১ PM

জগন্নাথপুরে চুরির মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৯/২০২৩ ০৩:০৭:১৬ AM

জগন্নাথপুরে চুরির মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জগন্নাথপুরে চুরির মামলার আসামি গ্রেপ্তার


সুনামগঞ্জের জগন্নাথপুরে চুরির মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মনছুর আলী ওরফে মনজিল আলী (২৭) জগন্নাথপুর উপজেলার নাদামপুর গ্রামের সৈয়দ মনফর আলীর ছেলে।

 সোমবার (১৮ সেপ্টেম্বর) সিলেট নগরীর সুবিদবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জগন্নাথপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ধৃত মনছুর আলীর বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে ১টি চুরির মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে সিলেটের সুবিদবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জগন্নাথপুর থানার এসআই সাব্বির আহসান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি চুরির মামলা ছিল। মঙ্গলবার তাকে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ডিডি



শীর্ষ সংবাদ:

কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী