কুলাউড়ায় ভূমি অধিগ্রহণ চেক নিয়ে উপকারভোগীদের পাশে ডিসি
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

কুলাউড়ায় ভূমি অধিগ্রহণ চেক নিয়ে উপকারভোগীদের পাশে ডিসি

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৯/২০২৩ ১১:৫৩:১৮ পূর্বাহ্ন

কুলাউড়ায় ভূমি অধিগ্রহণ চেক নিয়ে উপকারভোগীদের পাশে ডিসি

ছবি : প্রতিনিধি


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাজাপুর সেতু এবং এর দুইপাশের সংযোগ সড়কের কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজাপুর সেতু পরিদর্শন শেষে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের ১৮টি চেক বিতরণ করেন তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল হকের সভাপতিত্বে ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের পরিচালনায় জেলা প্রশাসন আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু, সওজ’র কুলাউড়াস্থ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী শাহ আলম, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান জিমিউর রহমান চৌধুরী প্রমুখ।

জেলা প্রশাসন সূত্র জানায়, কুলাউড়া-পৃথিমপাশা-হাজীপুর-শরীফপুর সড়কের ১৪তম কিলোমিটারে পিসি গার্ডার সেতু (রাজাপুর সেতু) ও ৭.৫ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ শীর্ষক প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের ১৮টি চেকের মধ্যে পৃথিমপাশার ১৬ জন ও হাজীপুরের ২ জন উপকারভোগীর মধ্যে ৩৮ লাখ ৪৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

SH



শীর্ষ সংবাদ:

খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
দুর্গাপূজায় সিলেটে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা, মাঠে নামছেন হাজারো সদস্য
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক