শান্তিগঞ্জে কৃষকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৪৩ AM

শান্তিগঞ্জে কৃষকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৯/২০২৩ ০৪:৩৩:১৩ AM

শান্তিগঞ্জে কৃষকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে উপজেলা কৃষকলীগ। এ লক্ষ্যে বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শান্তিগঞ্জস্থ পরিকল্পনা মন্ত্রীর বাড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ফয়জুর রহমানের সভাপতিত্ব ও যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মঈনুলের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু ও পরিকল্পনা মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন।

সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হাজী তহুর আলী, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সেলিম রেজা, আওয়ামী লীগ নেতা ননী গোপাল দাস, উপজেলা যুবলীগের সহ সভাপতি জুবেল আহমদ, পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলম, আওয়ামীলীগ নেতা মাসুক মিয়া,উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি ভান্ডারী, জয়ন্ত তালুকদার পুল্টন, ফরিদ মিয়া, আমির উদ্দিন, আমির সরকার কৃষকলীগ নেতা বসির মিয়া ও জলাল উদ্দিন প্রমুখ।

আলোচনা সভার পর একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। স্লোগানে স্লোগানে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ মিছিলটি শেষ হয়।

SH