আ*ত্মসমর্পণ করে জা*মিন পেলেন পরীমনি
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৯ AM

আ*ত্মসমর্পণ করে জা*মিন পেলেন পরীমনি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০১/২০২৫ ১২:০২:৪৬ PM

আ*ত্মসমর্পণ করে জা*মিন পেলেন পরীমনি

ছবি : ফাইল ফটো


ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। সোমবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়ার পর তিনি বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাস শেষ পর্যন্ত থাকবে। আশা করছি ন্যায়বিচার পাবো। আমার বিশ্বাস ছিলো আমি জামিন পাবো। এ সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পরেই এমনটা হলো কিনা এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে চাই না।

এর আগে, রোববার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানান তিনি আজ আদালতে আত্মসমর্পণ করবেন। আদালতে হাজির হওয়ার পরই আদালত তার জামিন মঞ্জুর করলেন।

উল্লেখ্য, গত বছরের ১৮ মার্চ নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই। একই বছরের, ১৮ এপ্রিল আদালত পিবিআই’র দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরীমনিকে হাজির হতে সমন জারি করেন।

পরে গত ২৬ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। এর আগে ২০২২ সালের ৬ জুলাই, আদালতে মামলাটি করেন ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব