সিলেটে জাল টাকা চক্রের সদস্য গ্রেপ্তার, সাড়ে ৮ লাখ টাকা মূল্যের নোট উদ্ধার
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

সিলেটে জাল টাকা চক্রের সদস্য গ্রেপ্তার, সাড়ে ৮ লাখ টাকা মূল্যের নোট উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৩ ০৪:৪৬:১৪ পূর্বাহ্ন

সিলেটে জাল টাকা চক্রের সদস্য গ্রেপ্তার, সাড়ে ৮ লাখ টাকা মূল্যের নোট উদ্ধার

ছবি : সংগৃহিত


সিলেটে জালনোট প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব)। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলার সদর থানার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে সাড়ে ৮ লাখ টাকা মূল্যমানের জালনোট জব্দ করা হয়েছে।

আটক কারিন্দ্র সরকার (৪৫) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড় উজিরপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত জাল নোটসহ মৌলভীবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন,অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভুমিকা পালন করে আসছে। 

র‌্যাবের কাছে তথ্য ছিল, বাংলাদেশের আর্থিক চাকাকে অচল করতে এবং সাধারণ মানুষকে ধোকা দিয়ে অধিক মুনাফার লোভে জাল টাকা তৈরি ও বাজারজাত করার সংঘবদ্ধ কিছু চক্র সক্রিয় আছে। এই চক্রের সদস্যরা জাল টাকা তৈরি করে আসল টাকার বান্ডিলের মধ্যে জাল টাকা মিলিয়ে দিয়ে সহজ সরল মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় জাল নোট প্রস্তুতকারী চক্রের এই সদস্যকে আটক করে র‌্যাব।

SH



শীর্ষ সংবাদ:

খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
দুর্গাপূজায় সিলেটে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা, মাঠে নামছেন হাজারো সদস্য
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক