তৈয়ব আলী ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও তারুণ্যের উৎসব পালিত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:২১ PM

তৈয়ব আলী ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও তারুণ্যের উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০১/২০২৫ ১১:৪৯:৩৫ AM

তৈয়ব আলী ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও তারুণ্যের উৎসব পালিত

ছবি: নিজস্ব


জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজে তারন্য উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারী সোমবার দিনব্যাপী "এসো দেশ বদলাই, পৃথিবি বদলাই" এই প্রতিপাদ্য বিষয়ে সামনে রেখে  তারন্য উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ও কলেজ গভনিং বডির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো: মুফিজুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের শিক্ষানুরাগী সদস্য মাস্টার মোস্তাক আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর শাখার আমীর মাওলানা গোলাম কিবরিয়া, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জামায়াতের সেক্রেটারী রফিক আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। 

কলেজের উপাধ্যক্ষ কামরুল ইসলাম ও ক্রীড়া শিক্ষক মো: ফারুক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলেজের সহকারি অধ্যাপক খসরু নোমান, নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহীদ শুক্রুর, প্রবাসী মাসুক আদনান, জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের আমীর নূরুল ইসলাম, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমদ, আবুল হাসনাত, সদস্য আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রহমাত মারুফ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ এবং কলেজের  শিক্ষক মন্ডলীগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জয়নাল আবেদীন শিক্ষার্থীদের আয়োজনে পিঠা উৎসব স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

জৈন্তাবার্তা / সুলতানা