সাইফকে হা ম লা র ঘটনায় এবার নারী গ্রে ফ তা র
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৮ AM

সাইফকে হা ম লা র ঘটনায় এবার নারী গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০১/২০২৫ ০৫:১৪:৫০ AM

সাইফকে হা ম লা র ঘটনায় এবার নারী গ্রে ফ তা র

ছবি : সংগৃহীত


বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় নতুন এক মোড় নিয়েছে। পশ্চিমবঙ্গের নদিয়া থেকে পুলিশ গ্রেফতার করেছে এক নারীকে। যার সাথে মূল অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজাদের যোগাযোগ রয়েছে। পুলিশ সূত্রে ভারতীয় গণমাধ্যম জানায়, এই নারী বাংলাদেশের শরিফুলকে ভারতে প্রবেশ করতে সাহায্য করেছিলেন।

ভারতীয় সংবাদসংস্থা পিটিআই’র প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতার হওয়া নারীর বাড়ি মুর্শিদাবাদের আন্দুলিয়া গ্রামে। পুলিশ সোমবার (২৭ জানুয়ারি) নদিয়া জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে তাকে চাপড়া অঞ্চল থেকে আটক করে।

গত ১৬ জানুয়ারি মধ্যরাতে সাইফ আলি খান নিজ বাসভবনে এক অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে আহত হন। এরপর পুলিশ শরিফুল ইসলাম শেহজাদ নামে এক জনকে গ্রেফতার করে। মুম্বাই পুলিশ দাবি করে, শেহজাদ বাংলাদেশি নাগরিক। কয়েক মাস আগে বাংলাদেশ থেকে তিনি ভারতে অনুপ্রবেশ করেছেন।

তবে শরীফুলের আইনজীবীরা সেই দাবি নাকচ করে দিয়ে বলেন, শরিফুল ইসলাম শেহজাদ দীর্ঘদিন ধরেই মুম্বাইয়ের বাসিন্দা।

শুধু তাই নয়, সাইফের ওপর হামলার ঘটনায় গ্রেফতার হওয়া শরিফুলের বিষয়ে নানা সংশয় দেখা দিয়েছে। তার বাবা রুহুল আমিন ফকির দাবি করেছেন, ফুটেজে যে ব্যক্তির ছবি দেখা গেছে সেই ব্যক্তির সঙ্গে আটক শেহজাদের চেহারায় কোনো মিল নেই। তিনি আরও জানান, তার ছেলে সাধারণত চুল ছোট রাখে এবং ফুটেজে দেখা ব্যক্তির চুলের স্টাইল আলাদা।

এছাড়া সিআইডি জানিয়েছে, শরিফুলের সাথে ঘটনাস্থলে পাওয়া আততায়ীর আঙুলের ছাপের নমুনা মেলেনি। যা তদন্তকে আরও জটিল করে তুলেছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব