ছবি: সংগৃহীত
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু তোলার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত মো. মিজান মিয়া (৩৯) রাণীগাঁও ইউপির মণিপুর গ্রামের বাসিন্দা।
বুধবার বিকালে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিকের নেতৃত্বে ও চুনারুঘাট থানার একদল পুলিশের উপস্থিতিতে উপজেলার ৯নম্বর রাণীগাঁও ইউপির মণিপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০' অমান্য করায় মিজান মিয়াকে ৫০ হাজার টাকা আরোপ করা হয় এবং এ সময় প্রায় দুই হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানান তিনি।
এম সি




