মৃ ত্যু র আগে ৭২ কোটির সম্পত্তি সঞ্জয়ের নামে লিখে দেন নারী ভক্ত
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৫ AM

মৃ ত্যু র আগে ৭২ কোটির সম্পত্তি সঞ্জয়ের নামে লিখে দেন নারী ভক্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০২/২০২৫ ০৪:০৩:২৫ AM

মৃ ত্যু র আগে ৭২ কোটির সম্পত্তি সঞ্জয়ের নামে লিখে দেন নারী ভক্ত

ছবি : সংগৃহীত


বলিউডের শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্ত। ব্য়ক্তিগত জীবনে সুনীল দত্ত ও নার্গিসের সন্তান তিনি। ১৯৮১ সালে 'রকি' সিনেমার হাত ধরে অভিনয় জগতে পা রাখেন সঞ্জুবাবা। প্রথম ছবিই হিট। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 

১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছে সঞ্জয় দত্ত। তার একসময়ের 'চকোলেট বয়' ইমেজ বহু তরুণীর হৃদয়ে ঝড় তুলেছিল। যে কারণে সঞ্জয়ের মহিলা অনুরাগীর সংখ্যা ছিল হাজারো।

সম্প্রতি উঠে এসেছে সঞ্জয় দত্তের এমনই এক মহিলা অনুরাগীর কথা। যিনি সঞ্জুবাবার জন্য ঠিক কী করেছিলেন, জানলেও তার অন্য ভক্তরাও চমকে উঠবেন। 

ঘটনাটি ঘটিয়েছিলেন সঞ্জয় দত্তের একনিষ্ঠ অনুরাগী নিশা পাতিল। সালটা ছিল ২০১৮। সে বছর পুলিশের কাছ থেকে একটি ফোন পান সঞ্জয়। জানতে পারেন, তার মহিলা অনুরাগী নিশা নিজের মৃত্যুর আগে অভিনেতার নামে তার কোটি টাকার সম্পত্তি উইল করে গেছেন।

নিশা পাতিলের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৭২ কোটি টাকা। এমনকি তিনি ব্যাঙ্কগুলোকেও চিঠি লিখে জানিয়েছিলেন, তার সকল সম্পত্তি সঞ্জয় দত্তকে দিয়ে দেওয়া হোক।

এমন ঘটনা পুলিশের কাছ থেকে জানতে পেরে হতবাক হয়ে যান খোদ সঞ্জয় দত্তও। তবে অভিনেতা নিশাকে চিনতেন না। কোনোদিন তাদের দেখাও হয়নি। যে কারণে ভক্তের এমন পাগলামো কর্মকাণ্ডে সায় দেননি তিনি। 

সঞ্জয় জানান, পুরো ঘটনায় তিনি অভিভুত। তবে নিশার সম্পত্তি ভোগ করতে চান না তিনি। অভিনেতা বলেছিলেন, ‘আমি কোনো দাবি করব না। আমি নিশাকে চিনতাম না এবং পুরো ঘটনা নিয়ে আমি এতটাই অভিভূত যে এ বিষয়ে কথা বলাও কঠিন’

অভিনেতার আইনজীবী নিশ্চিত করেন, ‘আমরা জানিয়ে দিয়েছি, সঞ্জয় দত্ত কোনো সম্পদের ওপর দাবি জানাবেন না এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে সকল সম্পদ নিশার পরিবারকে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ মেনে চলবেন।’

ব্যাক্তিগত জীবনে সঞ্জয় দত্ত নিজেই ২৯৫ কোটি টাকার মালিক। ছবি পিছু তিনি ৮-১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা যায়। তার মুম্বাই ও দুবাইতে বাড়ি ও গাড়ি সবই রয়েছে। একটি হুইস্কি ব্র্যান্ডের মালিক তিনি, আবার একটি ক্রিকেট দলেরও সহ-মালিক। রয়েছে আরও একাধিক ব্যবসা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব