অ নি রা প দ বোধ করছি : পরীমণি
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ PM

অ নি রা প দ বোধ করছি : পরীমণি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০২/২০২৫ ০৯:২৯:০৫ AM

অ নি রা প দ বোধ করছি : পরীমণি

ছবি : সংগৃহীত


ঢাকাই চিত্রনায়িকা পরীমণি সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন। তার বিয়ে থেকে শুরু করে পরকীয়া, বিচ্ছেদ এসব কারোই অজানা নয়। এছাড়াও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে আইনি জটিলতা, মামলা-মোকদ্দমা ফলস্বরূপ জেলও খেটেছেন নায়িকা। 

সম্প্রতি বিবিসি বাংলায় এক অডিও বার্তায় অনিরাপদ বোধ করছি দাবি করে পরীমণি বলেন, ‘অসহায় বোধের পাশাপাশি অবশ্যই অনিরাপদ বোধ করছি। শো-রুম উদ্বোধন থেকে শুরু করে জনসাধারণের সম্পৃক্ততা যে কোনো অনুষ্ঠান সেটা তো আমার কাজ।’ 

এ অভিনেত্রী দাবি করে বলেন, ‘আমাকে তো এত বছর কেউ বাধা দেয়নি, তাহলে এখন কেন বাঁধা আসবে। আমরা স্বাধীনভাবে নিজেদের কাজটা করতে চাই।’ 

‘সেখানে বাঁধা হয়ে দাঁড়াবে খুব অল্পসংখ্যক লোকজন এবং তাদেরকে আমরা ভয় পাবো পেছপা হবো। আমাদের সৃজনশীল কাজে বাঁধা আসবে। আমি অন্তত সেটা কোনোভাবে মেনে নিতে পারি না।’

তার কথায়, ‘যখন কথা বললাম তখন নানা ধরনের হেনস্তা করা হলো। এখানে কী আবার ধর্ম বিরোধী ধর্মের উপরে কী আঘাত হচ্ছে আমি স্পষ্ট ভাবে জানি না। আমি এটা জানতে চাচ্ছি যে এরা আসলে কারা।’

শেষে বলেন, ‘এই স্বাধীনতা আমরা যদি এনে দেওয়ার জন্য একটু ভূমিকা রাখি তাহলে এই স্বাধীনতা কেন উপভোগ করতে পারছি না। এই স্বাধীনতা কারা উপভোগ করছে।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ