হবিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৪৯ AM

হবিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৩ ১০:৫৬:৪১ AM

হবিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ইছালিয়া সড়কের ব্রিজের গোড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় অব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টানা ৫ ঘণ্টার অভিযানে উপজেলার গাজিপুর ইউনিয়নের দুধপাতিল এলাকায় ইছালিয়া ছড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসলে এ জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক বলেন, বেশ কিছুদিন ধরে একটি মহল ওই এলাকার ব্রিজের গোড়া ও পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিল। এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে আব্দুল্লাহকে ঘটনাস্থলে পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ দুই লাখ টাকা জরিমানা ও ৪টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, উপজেলার কোথাও অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবে না। এ বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী