নতুন করে নিবন্ধন করতে হবে সরকারি ভাতাভোগীদের
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

নতুন করে নিবন্ধন করতে হবে সরকারি ভাতাভোগীদের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০২/২০২৫ ১২:৩০:৪২ অপরাহ্ন

নতুন করে নিবন্ধন করতে হবে সরকারি ভাতাভোগীদের

ছবি : ফাইল ফটো


অনিয়ম রোধে সরকারি ভাতাভোগীদের নতুন করে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। 

উপদেষ্টা বলেন, ‘ডিসিদের জানিয়েছি উপকারীভোগীদের আমরা যে সেবাটা দিই তার ৪৬ শতাংশ ত্রুটিপূর্ণ। অর্থাৎ ১০০ জনের মধ্যে ভুল ৪৬ জনের কাছে ভাতার টাকাটা যাচ্ছে। এটি শুধু বিশাল অঙ্কের অপচয় নয়, যার পাওয়ার কথা সেই মানুষটা কষ্টে থেকে যায়। আমাদের যে রিফর্ম কমিশন আছে তাদের দিক থেকেও এ কথাটা ব্যক্ত করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা যে উপকারভোগীদের তালিকা পেয়েছি, সেটি অতীত থেকে পেয়েছি। এখানে প্রচুর ত্রুটি আছে। ডিসিরাও আমাদের জানালেন যে কী পরিমাণ ত্রুটি তারা স্থানীয়ভাবে পাচ্ছেন। যে কারণে আমরা সোশ্যাল রেজিস্ট্রেশন (ভাতাভোগীদের নিবন্ধন) আবার নতুন করে করতে যাচ্ছি। এটার একটা এমআইএসও হচ্ছে। আমরা প্রযুক্তি ব্যবহার করে এবার নিবন্ধনটা করব। আমরা চাই, খুব দ্রুত এ ত্রুটিগুলো থেকে বেরিয়ে আসতে।’

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন এ ঘটনাগুলো ঘটে নানা অনিয়মের কারণে, দুর্নীতির কারণে। আমার ধারণা, তথ্য-প্রযুক্তির মাধ্যমে এটি সম্পূর্ণ রোধ করতে পারব। এ জন্য যতটুকু সময় লাগবে সেটুকু সময় দিতেই হবে।’

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক