আওয়ামী লীগ সরকার কথায় নয়, উন্নয়নে বিশ্বাসী: শাহাব উদ্দিন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৫ PM

আওয়ামী লীগ সরকার কথায় নয়, উন্নয়নে বিশ্বাসী: শাহাব উদ্দিন

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৯/২০২৩ ০৫:৪২:৫৫ AM

আওয়ামী লীগ সরকার কথায় নয়, উন্নয়নে বিশ্বাসী:  শাহাব উদ্দিন

জুড়ীতে নব নির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন


বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে গ্রাম এখন শহরে রূপান্তরিত হয়েছ। আওয়ামী লীগ সরকার কথায় নয়, উন্নয়নে বিশ্বাসী। উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের পিছিয়ে পড়া অনেক দেশ বাংলাদেশকে অনুসরণ করছে। 

রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার জেলার জুড়ীতে নব নির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় তিনি আরো বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কার কোন বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের সবাইকে প্রমাণ করতে হবে আমরা সবাই শেখ হাসিনার পক্ষে আছি। 

মৌলভীবাজার গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, দেশের গুরুত্বপূর্ণ ১৫৬ উপজেলা সদর/স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় ৩ কোটি ৪৩ লক্ষ ৮৭ হাজার টাকা ব্যায়ে জুড়ী উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট অঞ্চলের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-পরিচালক (পরিকল্পনা) মোঃ আক্তারুজ্জামান, গণপূর্ত বিভাগ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট বিভাগের সহকারী পরিচালক সফিকুল ইসলাম ভূঁইয়া, মৌলভীবাজারের উপ-সহকারী পরিচালক নিয়াজ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য শফিক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিত শর্মা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন জুড়ী উপজেলার সাব অফিসার শামীম আহমেদ, আওয়ামীলীগ নেতা মাহবুবুল ইসলাম কাজল, আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডিডি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক