মাধবপুরে ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৪৯ AM

মাধবপুরে ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৯/২০২৩ ১১:৪১:০৯ AM

মাধবপুরে ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ। 

রবিবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে আটক করে। 

এসময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্র সহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতরা হলো হবিগঞ্জের বাহুবল উপজেলার হিমের গাঁও গ্রামের মৃত খোরশেদ মিয়ার পুত্র রুপন মিয়া (৩৮), আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের দানু মিয়ার পুত্র ছালেহ আহমেদ (৩৩), একই এলাকার মৃত আমরু মিয়ার পুত্র আল আমিন (২৯), মো: লায়েক মিয়ার পুত্র মাহবুব মিয়া(৩২) ও মতি মিয়ার পুত্র তাবিদুল ইসলাম (২৮)।

এস,আই তরিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। জব্দ ডাকাতির সরঞ্জামের মধ্যে রয়েছে রামদা, সিধ কাঁটার সাবল, ছুরি, তালা ভাঙ্গার লোহার বাকা রড, সাদা রংয়ের কট সুতার রশি। 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো: রকিবুল ইসলাম খাঁন জানান, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে মাধবপুর থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আরও তথ্যের জন্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতের কাছে ডাকাতদের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান ওসি মোঃ রকিবুল ইসলাম খাঁন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী