ধারালো ছু রি সহ বোরকা পরা পুরুষ আ ট ক
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০২ AM

ধারালো ছু রি সহ বোরকা পরা পুরুষ আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০২/২০২৫ ১০:৪৩:২৯ AM

ধারালো ছু রি সহ বোরকা পরা পুরুষ আ ট ক

ছবি : সংগৃহীত


ঝিনাইদহের কালীগঞ্জে বোরকা পরিহিত এক পুরুষকে ধারালো ছুরিসহ আটক করেছে পুলিশ।গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জের বারোবাজার হাই স্কুলের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম জালাল উদ্দীন (৫৯)। তিনি যশোর সদর উপজেলার আন্দোলপোতা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

বারোবাজার পুলিশ ক্যাম্পের আইসি জাকারিয়া মাসুদ জানান, দুপুরের দিকে বোরকা পরে জালাল উদ্দীন স্কুলের সামনে ছুরি হাতে ঘোরাফেরা করছিলেন। পুলিশ তাকে আটক করে বোরকা খুলে দেখে তিনি একজন পুরুষ। তার কাছে ২৩ ইঞ্চি লম্বা একটি ধারালো ছুরিও ছিল।

পুলিশি জিজ্ঞাসাবাদে জালাল উদ্দীন জানিয়েছেন, তিনি বারোবাজার ব্র্যাক অফিস থেকে ঋণ নিতে চান। কিন্তু তারা নানা শর্ত দিয়ে ঘোরাচ্ছিল। এ জন্য তিনি ছুরি হাতে নিয়ে সেখানে এসেছিলেন।

এসআই জাকারিয়া মাসুদ জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জালাল উদ্দীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,