৭ মাসের অ ন্তঃ স ত্ত্বা গৃহবধূর ম*রদেহ উদ্ধার, শ্বশুর গ্রে প্তা র
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২০ PM

৭ মাসের অ ন্তঃ স ত্ত্বা গৃহবধূর ম*রদেহ উদ্ধার, শ্বশুর গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০২/২০২৫ ০৫:৩৪:০৭ AM

৭ মাসের অ ন্তঃ স ত্ত্বা গৃহবধূর ম*রদেহ উদ্ধার, শ্বশুর গ্রে প্তা র

ফাইল ছবি


গাইবান্ধার পলাশবাড়ীতে ঝরনা বেগম (১৯) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের ছাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূর শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে।  

নিহত ঝরনা বেগম রামপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে এবং ছাউনিয়া গ্রামের রেজ্জাক মিয়ার ছেলে আশিকের স্ত্রী। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

নিহতের পরিবারের দাবি, বিয়ের পর থেকেই আশিক ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য ঝরনাকে বিভিন্ন সময় নির্যাতন করতেন। মৃত্যুর পর পরিবারের সদস্যরা ঝরনার মরদেহে আঘাতের চিহ্ন দেখতে পান, যা সন্দেহ আরও ঘনীভূত করে। এ ঘটনায় নিহত ঝরনার বাবা শহিদুল ইসলাম চারজনের নাম উল্লেখ ও চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে পলাশবাড়ী থানায় হত্যা মামলা করেন। 

পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, পুলিশ ইতোমধ্যে এজাহারভুক্ত আসামি গৃহবধূর শ্বশুর রেজ্জাক মিয়াকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত চলছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন