সাংবাদিক মোস্তফা কাজল মা*রা গেছেন
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০২ AM

সাংবাদিক মোস্তফা কাজল মা*রা গেছেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০২/২০২৫ ০৩:২২:৫০ AM

সাংবাদিক মোস্তফা কাজল মা*রা গেছেন

ফাইল ছবি


বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক মোস্তফা কাজল আর নেই। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মোস্তফা কাজল দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন।

সাংবাদিক মোস্তফা কাজল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব), ঢাকা সাংবাদিক ইউনিয়ন ( ডিইউজে ) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) এর সদস্য ছিলেন।

১৯৯৬ সালে আজকের কাগজ পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু কাজলের। পরবর্তীতে মানবজমিন, ভোরের ডাকে কাজ করেন তিনি। মোস্তফা কাজলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ক্র্যাব এর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ ক্র্যাবের পক্ষ থেকে এক বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,