রাস্তা অ ব রো ধ, তী*ব্র যানজট : বাসের বি রু দ্ধে মা ম লা
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০২ AM

রাস্তা অ ব রো ধ, তী*ব্র যানজট : বাসের বি রু দ্ধে মা ম লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০২/২০২৫ ০৫:১২:৩১ AM

রাস্তা অ ব রো ধ, তী*ব্র যানজট :  বাসের বি রু দ্ধে মা ম লা

ছবি : সংগৃহীত


রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে মহাখালী বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করা হয়।

সড়ক অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা ধরে মহাখালী থেকে বনানী, উত্তরা, গুলশানসহ আশেপাশের এলাকা তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

ট্রাফিক গুলশান বিভাগের ফেসবুক পেইজে উল্লেখ করা হয়েছে, অবগতির জন্য জানানো হচ্ছে, খিলক্ষেত এলাকায় ট্রাফিক পুলিশ কর্তৃক বাসের বিরুদ্ধে মামলা প্রদানের ইস্যুকে কেন্দ্র করে মহাখালী টার্মিনাল এরিয়ায় পরিবহন সংশ্লিষ্ট শ্রমিকরা রাস্তা বন্ধ করে দিয়েছেন। এই মুহূর্তে মহাখালী টার্মিনাল থেকে ইনকামিং/ আউইটগোয়িং যান চলাচল বন্ধ রয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা চলমান রয়েছে।

এ ব্যাপারে ট্রাফিক-মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জুনায়েদ জাহেদী বলেন, রাজধানীর উত্তরাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত চলছিল।  এমন সময় একটি বাসের কাগজপত্র ঠিক না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে বাসটির বিরুদ্ধে মামলা হয়। এরপর বাসটি মহাখালী এসে প্রায় ২০০ থেকে ৩০০ শ্রমিকদেরকে সঙ্গে নিয়ে মহাখালী সড়ক অবরোধ করেন। এতে করে মহাখালী টার্মিনাল থেকে ইনকামিং ও আউইটগোয়িং যান চলাচল বন্ধ রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,