কুমিল্লা-সিলেট মহাসড়ক অ ব রো ধ করে হেফাজতে ইসলামের বি ক্ষো ভ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

কুমিল্লা-সিলেট মহাসড়ক অ ব রো ধ করে হেফাজতে ইসলামের বি ক্ষো ভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০২/২০২৫ ০৬:০১:১৯ পূর্বাহ্ন

কুমিল্লা-সিলেট মহাসড়ক অ ব রো ধ করে হেফাজতে ইসলামের বি ক্ষো ভ

ফাইল ছবি


আওয়ামী লীগের টানা মেয়াদে দায়ের হওয়া বিভিন্ন মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হেফাজত ইসলামের নেতার্মীরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলীতে প্রায় ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। পরে দুপুর ১টার দিকে প্রশাসনের আশ্বাসে আন্দোলনরতরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও আন্দোলনকারীরা জানান, আজ সকাল ১০টা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলি এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে অবরোধ করেন হেফাজতে ইসলামের নেতৃত্বাধীন আলেম-ওলামারা। এতে মহাসড়কের দুপাশে অন্তত কয়েক কিলোমিটার অংশে যানজট সৃষ্টি হয়।

অবরোধ চলাকালে বক্তরা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের টানা মেয়াদে ২০১৬, ২০২০ ও ২০২১ সালে হেফাজতের আলেম-ওলামাসহ বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ইতোমধ্যে জুলাই-আগস্ট আন্দোলনের পর বিভিন্ন দলের নেতাকর্মীরা মুক্তি পেলেও আলেম ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করে নি। যতক্ষণ পর্যন্ত প্রশাসন থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চলবে।

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন হেফাজত ইসমলামের দাওয়া বিষয়ক সম্পাদক মুফতি আমজাদ হোসেন আশরাফি, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মাসুদুর রহমান খান, আইন বিষয়ক সম্পাদক মুফতি ইসহাক আল হোসাইনিসহ হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, প্রশাসনের হস্তক্ষেপে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। রোববার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করার আশ্বাস দেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন