স্ত্রীকে হ ত্যা র দায়ে স্বামীসহ দুইজনের যা ব জ্জী ব ন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

স্ত্রীকে হ ত্যা র দায়ে স্বামীসহ দুইজনের যা ব জ্জী ব ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০২/২০২৫ ১১:৩৪:৩১ পূর্বাহ্ন

স্ত্রীকে হ ত্যা র দায়ে স্বামীসহ দুইজনের যা ব জ্জী ব ন

ফাইল ছবি


ফরিদপুরে আকলিমা বেগম (৩০) নামে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ দুইজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদেরকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। গৃহবধূ আকলিমা ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনিয়নের জমাদ্দারডাঙ্গী গ্রামের বাসিন্দা আবদুল ওহাবের মেয়ে। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। আগের স্বামীর সংসারে ১২ বছর বয়সী একটি ছেলে রয়েছে তার।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গৃহবধূ আকলিমার দ্বিতীয় স্বামী সালাম বিশ্বাস (৪১) ও সালামের সহযোগী মো. আনিছুর রহমান (৩২)। তারা দুজনই রাজবাড়ীর কালুখালী উপজেলার খামারবাড়ি গ্রামের বাসিন্দা। 

রায় ঘোষণার সময় সালাম বিশ্বাস আদালতে হাজির ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়েছে। আনিছুর রহমান আদালতে হাজির না থাকায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গৃহবধূ আকলিমা ২০১১ সালে ফরিদপুর সদরের বাঘের টিলা গ্রামে এক ব্যক্তিকে বিয়ে করেন। ওই ঘরে তাদের ১২ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তবে বনিবনা না হওয়ায় ২০১৫ সালে তাদের বিয়ে ভেঙে যায়। এরপর ওই সন্তানটি নানা বাড়িতে বড় হচ্ছিল। ২০১৫ সালের শেষের দিকে বাড়ির কাউকে কিছু না জানিয়ে গোপনে রাজবাড়ীর সালাম বিশ্বাসকে বিয়ে করেন আকলিমা। বিয়ের পর থেকে স্বামীকে নিয়ে ফরিদপুর শহরের আলিপুর মহল্লায় একটি ভাড়া বাসায় থাকতেন। তবে এই ঘরে তার কোনো সন্তান ছিল না। ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর রাতে তাকে হত্যা করা হয়।  এক সহযোগীকে নিয়ে নিজেই স্ত্রীকে হত্যা করেন বলে আদালতে জানান স্বামী সালাম বিশ্বাস। 

এ মামলাটি তদন্ত করে ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রকিবুল ইসলাম বিশ্বাস বলেন, ১৮৪০ সালের পেনাল কোডের ৩০২ ধারাসহ তৎসংলগ্ন ধারায় এই রায় দেওয়া হয়েছে।

তিনি বলেন, পারিবারিক ও  দাম্পত্য কলহ পরিবার শেষ করে দিতে পারে। তাই সমাজ ও পরিবারে সৌহার্দ্য ও পারস্পারিক শ্রদ্ধাবোধের চর্চা বাড়াতে হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন