ছাত্র*লীগ নেতাকে থানায় দেখতে এসে আ.লীগ নেতা গ্রে প্তা র
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

ছাত্র*লীগ নেতাকে থানায় দেখতে এসে আ.লীগ নেতা গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০২/২০২৫ ১০:২০:২৮ পূর্বাহ্ন

ছাত্র*লীগ নেতাকে থানায় দেখতে এসে আ.লীগ নেতা গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


পঞ্চগড়ে মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো. নোমান হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) র‌্যাবের সহযোগিতায় নীলফামারীর একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পঞ্চগড় সদর থানায় নিয়ে আসে পুলিশ। এদিকে নোমানকে তার চাচা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মনা দেখতে থানায় গেলে তাকেও গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ আকতার জুলিয়েটের আদালতে তোলা হয়। আদালতের তোলার সময় যুবদল ও ছাত্রদলের কর্মীরা তার রিমান্ডের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করতে থাকেন। নিরাপত্তায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। অল্প সময়ের মধ্যেই আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর আদালত চত্বরে সোহাগ নামের এক ছাত্রলীগকর্মীকে পেয়ে মারধর করেন যুবদল ও ছাত্রদলকর্মীরা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এর আগে ছাত্রলীগ নেতা নোমানের চাচা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মনা তাকে দেখতে থানায় গেলে তাকেও গ্রেপ্তার করা হয়। এই দুজনকেই বিএনপি দলীয় কার্যালয় ভাঙার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

 পঞ্চগড় সদর থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সভাপতি আবু মো. নোমান হাসানকে র‌্যাবের সহযোগিতায় নীলফামারী থেকে গ্রেপ্তার করা হয়েছে। আল আমিন হত্যা ও গুমের মামলাসহ ৪টি মামলার এজাহারভুক্ত আসামি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন