রমজানে দ্রব্যমূল্য নিয়*ন্ত্রণে রাখার দা*বিতে জা মা য়া তে র বি*ক্ষোভ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ AM

রমজানে দ্রব্যমূল্য নিয়*ন্ত্রণে রাখার দা*বিতে জা মা য়া তে র বি*ক্ষোভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০২/২০২৫ ০৫:০০:০১ AM

রমজানে দ্রব্যমূল্য নিয়*ন্ত্রণে রাখার দা*বিতে জা মা য়া তে র বি*ক্ষোভ

ছবি : সংগৃহীত


দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বিভাগীয় নগরী রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সমাবেশ থেকে অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানানো হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রংপুর সিটি বাজারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে মহানগর জামায়াতে ইসলামী। পরে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় দলটির নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান, সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী,  আল-আমিন হাসান, রংপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে দেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ আজ বিপর্যস্ত। দুবেলা, দু-মুঠো খাবার জোগাড় করতেই তারা দিশেহারা হয়ে পড়ছে। এর মধ্যেই পবিত্র রমজান সামনে রেখে দ্রব্যমূল্য আবারও দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার সুযোগ নিয়ে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটতে ব্যস্ত রয়েছে।

জামায়াতে ইসলামীর নেতারা আরও বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সেহরি ও ইফতার করতে পারে, সেজন্য প্রয়োজনে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে হলেও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। খেজুরের ওপর অতিরিক্ত শুল্কের ফলে খেজুরের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। সিন্ডিকেট ভেঙে দিতে নিয়মিত বাজার মনিটরিং করতে হবে।

এ সময় মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, অশ্লীলতা-বেহায়াপনা বন্ধ, রংপুরে মেলার নামে জুয়া খেলা বন্ধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ও সমর্থকরা ছাড়াও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সংগঠকরা অংশ নেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত