ও সি কে ৭২ ঘণ্টার আলটি*মেটাম শিক্ষার্থীদের
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০৪ AM

ও সি কে ৭২ ঘণ্টার আলটি*মেটাম শিক্ষার্থীদের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৩/২০২৫ ০৯:৪৯:২৮ AM

 ও সি কে ৭২ ঘণ্টার আলটি*মেটাম শিক্ষার্থীদের

ছবি : সংগৃহীত


কিশোরগঞ্জের ভৈরবে ব্যাপকহারে বেড়ে গেছে চুরি-ছিনতাই ও ধর্ষণের মতো ঘটনা। ছিনতাইকারীর অভয়ারণ্যে পরিণত হয়েছে। গত তিন মাসে উপজেলায় শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রতিনিয়তই এসব অপরাধ বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলার অবনতিকে দায়ী করছেন বৈষম্যবিরোধী ছাত্রসমাজ ও সাধারণ শিক্ষার্থীরা।

এসব অপরাধ বন্ধে গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল নিয়ে ভৈরব থানার ভেতরে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী সাধারণ ছাত্রসমাজ।

এ সময় ভৈরব থানার ওসিকে ৭২ ঘণ্টার ভেতর ছিনতাই ও ধর্ষণ বন্ধে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা।

সমাবেশ চলাকালে ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী সমাবেশ বন্ধে বাধা দিলে ক্ষেপে যান শিক্ষার্থীরা। তারা এ সময় ছিনতাই বন্ধের বিষয়ে ওসির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন। পরে ওসি ১৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে বলে শিক্ষার্থীদের ব্যাখ্যা দেন ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য তাদের আশ্বস্ত করেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী আরাফাত রহমান জিহাদ, শরীফুল হক তন্ময়, শাহারিয়া সাহিম ও মাহিনের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষার্থীরা।

এদিকে ছিনতাই ও ধর্ষণ বন্ধে গত ২৬ ফেব্রুয়ারি রাতে ভৈরব শহরে মশাল মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক