যে ভ য় ঙ্ক র পরিস্থিতি থেকে রক্ষা পেলেন বাংলাদেশ বিমানের যাত্রীরা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০৪ AM

যে ভ য় ঙ্ক র পরিস্থিতি থেকে রক্ষা পেলেন বাংলাদেশ বিমানের যাত্রীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৩/২০২৫ ১০:১২:৪৩ AM

যে ভ য় ঙ্ক র পরিস্থিতি থেকে রক্ষা পেলেন বাংলাদেশ বিমানের যাত্রীরা

ছবি : সংগৃহীত


কেবিন প্রেসার কমে যাওয়া সংক্রান্ত সমস্যার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যাংককগামী একটি ফ্লাইট ঢাকায় ফিরে এসেছে। তবে প্লেনে মোট কতজন যাত্রী ছিল তা জানা যায়নি।

গতকাল শুক্রবার দুপুরে মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসে ফ্লাইটটি। ঢাকা থেকে ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইটটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকা থেকে ব্যাংককগামী ফ্লাইটটি দুপুর ১২টায় বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ঘণ্টাখানেক পর প্লেনটি যখন মিয়ানমারের আকাশে তখন হঠাৎ কেবিন প্রেসার কমে যায়। প্লেনে অক্সিজেনের পরিমাণ কম অনুভূত হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে যাত্রীদের মাথার ওপর থেকে ওভারহেড মাস্ক বা অক্সিজেন মাস্ক নেমে আসে।

ফ্লাইটটি তখন ২৫ হাজার ফুট উচ্চতায় উড্ডয়ন করছিল। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। পাইলট পরিস্থিতি বুঝতে পেরে প্লেনটিকে ১০ হাজার ফুট উচ্চতায় নামিয়ে এনে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। এই পরিস্থিতির প্রায় এক ঘণ্টা পর দুপুর ২টায় বিমানটি নিরাপদে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে অবতরণের পর বিমানে থাকা সব যাত্রীকে টার্মিনালে নিয়ে যাওয়া হয় এবং তাদের জন্য একটি অন্য বিমান বরাদ্দ করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, বিমানের সব যাত্রী নিরাপদে আছেন এবং তাদের দুর্ভোগ দূর করার জন্য এয়ারলাইনস কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে।

বিমানের একজন যাত্রী জানান, পাইলট-ক্রুরা চমৎকারভাবে পরিস্থিতি মোকাবিলা করেছেন এবং যাত্রীদের জন্য একটি নিরাপদ অবতরণ নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করেছে।

এ বিষয়ে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, ১৩৩ জন যাত্রী নিয়ে ব্যাংককের উদ্দেশ্যে উড্ডয়ন করা ফ্লাইটটি মিয়ানমারের আকাশে প্রবেশের পরে বিমানের প্রেসারাইজেশন কিছুটা কমে যায়। ফ্লাইটের পাইলট ইন কমান্ড যাত্রীদের সুরক্ষার্থে অতিরিক্ত সতর্কতার পথ অবলম্বন করেন এবং ম্যানুয়ালি বিমানের অক্সিজেন মাস্ক একটিভেট করেন। পরবর্তী সময়ে পাইলট উড়োজাহাজটি ঢাকাতে ফিরিয়ে আনেন।

তিনি আরও বলেন, ঢাকায় নিরাপদে অবতরণের পরে যাত্রীদের অপর একটি উড়োজাহাজে বিকেল সাড়ে ৫টায় ঢাকা থেকে ব্যাংককে প্রেরণ করা হয়। ইতোমধ্যে ফ্লাইটটি নিরাপদে ব্যাংককে অবতরণ করেছে। নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ফ্লাইটের যাত্রীদের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দু:খ প্রকাশ করছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক