ইতালিতে সড়ক দুর্ঘটনায় সিলেটি যুবকের মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪৭ AM

ইতালিতে সড়ক দুর্ঘটনায় সিলেটি যুবকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৩ ১১:২১:৪৩ AM

ইতালিতে সড়ক দুর্ঘটনায় সিলেটি যুবকের মৃত্যু

জীবিকার তাগিদে ইতালিতে পাড়ি দিয়ে লাশ হলেন জুনায়েদ। ছবি: সংগৃহিত


ইতালির রোম শহরে সড়ক দুর্ঘটনায় জুনায়েদ মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি বাংলাদেশের হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের মির্জাপুর গ্রামের মো. কবু মিয়ার ছেলে। তার মরদেহ দেশে আনার চেষ্টা করছে পরিবার।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. আব্দাল উদ্দিন খান।

তিনি জানান, গত রোববার (২৪ সেপ্টেম্বর) পাসপোর্ট সংগ্রহের জন্য বাসা থেকে বের হয়ে বাংলাদেশ দূতাবাসে যাচ্ছিলেন জুনায়েদ। পথে গাড়িচাপায় তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য আরও জানান, ওই যুবক জীবিকার তাগিদে প্রায় তিন বছর আগে কয়েকটি দেশ হয়ে ইতালি গিয়েছিলেন। তার পরিবারের ১০ লাখ টাকা খরচ হয়। তারা জুনায়েদের মরদেহটি দেশে আনার জন্য ইতালিতে যোগাযোগ শুরু করেছেন।  

SH



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী