২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৩/২০২৫ ০৫:৪৭:৫৭ পূর্বাহ্ন

 ২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

ফাইল ছবি


২০ রোজার মধ্যে গার্মেন্টসসহ সব কারখানা ও প্রতিষ্ঠানের শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধ ও ৩০ হাজার টাকা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) । শনিবার (১ মার্চ) শহীদ তাজুল দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ এমন দাবি জানানো হয়েছে।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের শ্রমজীবী মেহনতি মানুষসহ নিম্ন আয়ের মানুষ চরম সংকটময় অবস্থায় দিনযাপন করছে। এমন অবস্থায় উৎপাদন ও জাতীয় অর্থনৈতিক স্বার্থে শ্রমিক কর্মচারীদের বাঁচিয়ে রাখতে জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা করতে হবে। আর ২০ রোজার মধ্যে শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করতে হবে। সেজন্য চলতি সপ্তাহের মধ্যে রাষ্ট্রকে এবিষয়ে যথাযথ সিদ্ধান্ত নিতে হবে।

তারা বলেন, খুন-ধর্ষণ-দমনপীড়ন-চাকরিচ্যুতি বন্ধ এবং আউটসোর্সিং প্রথা বাতিল করে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করা খুবই জরুরি। ৬ মাস প্রসূতিকল্যাণ সুবিধা আইন করে নিশ্চিত করতে হবে। এসময় আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ কার্যকর এবং ১০২, ১৮৯ ও ১৯০ অনুস্বাক্ষর করারও দাবি জানান নেতারা।

সমাবেশে টিইউসির সহ-সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে সংগঠনের পক্ষ থেকে ঘোষণাপত্র পাঠ করেন টিইউসির দপ্তর সম্পাদক সাহিদা পারভীন শিখা। আরও বক্তব্য রাখেন টিইউসির অর্থ সম্পাদক কাজী মো. রুহুল আমিন, প্রচার সম্পাদক মোবারক হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক আসলাম খান, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন