পানিতে ডুবে ৩ শিশুর মৃ*ত্যু
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০৩ AM

পানিতে ডুবে ৩ শিশুর মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৩/২০২৫ ০৭:০৩:৫৫ AM

পানিতে ডুবে ৩ শিশুর মৃ*ত্যু

ফাইল ছবি


চাঁদপুরের পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।  শনিবার (১ মার্চ) দুপুরে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলো- চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রামদাসদীর মাইমুনা (৩), সকদী এলাকার মিরাজ (দেড় বছর) ও হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও এলাকার জুনায়েদ হোসেন (২)।

মাইমুনার ও জুনায়েদের পরিবার জানায়, ঘরের পাশে পুকুর ছিল। হঠাৎ করে শিশু দুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তাদের দেহ পুকুরে ভেসে উঠতে দেখা যায়।

মিরাজের পরিবার জানায়, সকালে বাড়িতে খেলাধুলা করতে গিয়ে পরিবারের অগোচরে পুকুরে ডুবে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে পানিতে ভেসে থাকতে দেখা যায় শিশুটিকে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের চিকিৎসক নাসের আবুল হাসান বলেন, “সকাল থেকে দুপুর পর্যন্ত পানিতে ডুবে মারা যাওয়া তিন শিশুকেই হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।”

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক