আজ থেকে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ AM

আজ থেকে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৩/২০২৫ ১০:০০:৫৭ AM

আজ থেকে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

ছবি : সংগৃহীত


রমজান মাস উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে। আজ (২ মার্চ) থেকে একমাসের জন্য নতুন সময়সূচি কার্যকর হবে। এর আওতায়, ব্যাংকগুলোর লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এবং অফিস সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত থাকবে। 

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) এই নতুন সময়সীমা নির্ধারণ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, সব তফসিলি ব্যাংক রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এই বিরতির সময় ব্যাংকের লেনদেন অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে চালু রাখা যাবে।

রমজান মাস শেষে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে। প্রতি বছর রমজান মাসে বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং সময়সূচিতে এ ধরনের পরিবর্তন আনে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত