লাখাইয়ে ফার্মেসিতে মিলল প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৪৯ AM

লাখাইয়ে ফার্মেসিতে মিলল প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৩ ০১:০১:৩০ AM

লাখাইয়ে ফার্মেসিতে মিলল প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ

ছবি : প্রতিনিধি


হবিগঞ্জে লাখাই উপজেলার বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা বামৈ বড় বাজারের কয়েকটি ফার্মেসি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেটের সামনে ফার্মেসিতে অভিযান চালানো হয়। 

অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা  ডা.কাজী শামসুল আরেফীন। এ সময় তিনি ড্রাগ লাইসেন্স, ট্রেড লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন আছে কি না তা ২৪ ঘণ্টার মধ্যে দেখানোর নির্দেশ দেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা  ডা. কাজী শামসুল আরেফীন বলেন, অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই বিদেশি ঔষধ বিক্রি না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ ফের পাওয়া গেছে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডাক্তার তাজরিন মজুমদার, ডাক্তার এ কে এম মঞ্জুরুল আহসান, সেনেটারি ইন্সপেক্টর বিধান চন্দ্র সোম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

SH



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী