পুকুরে মিলল নিখোঁজ শিশুর ম র দে হ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০৩ AM

পুকুরে মিলল নিখোঁজ শিশুর ম র দে হ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৩/২০২৫ ০৫:০৩:২৬ AM

পুকুরে মিলল নিখোঁজ শিশুর ম র দে হ

ছবি : সংগৃহীত


নাটোরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় আরিফুল ইসলাম নামের ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ মার্চ) দুপুরে নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়নের ঋষি নওগাঁ এলাকার একটি পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি শুক্রবার থেকে নিখোঁজ ছিল‌ বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি  নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান। নিহত আরিফুল একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং একটি কিন্ডারগার্টেন স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার দুপুর থেকে আরিফুল নিখোঁজ ছিল। আরিফুলের বাবা নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপরে পরিবারের লোকজন গ্রামের বিভিন্ন পুকুরে জাল ফেলে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস করতে পারেননি। রোববার বেলা ১১টার দিকে অন্য একটি পুকুরে তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, পুকুরে শিশুর মরদেহ ভাসার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। শিশুটি গতকাল থেকে নিখোঁজ ছিল। প্রাথমিকভাবে ধারণা করছি শিশুটি পানিতে ডুবেই মারা গেছে। শিশুটির মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক