কিস্তির টাকা না দিতে পারায় ছাগল নিয়ে গেলেন এনজিওকর্মী
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ AM

কিস্তির টাকা না দিতে পারায় ছাগল নিয়ে গেলেন এনজিওকর্মী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৩/২০২৫ ১১:৫৯:৪০ AM

কিস্তির টাকা না দিতে পারায় ছাগল নিয়ে গেলেন এনজিওকর্মী

ছবি : সংগৃহীত


দুদিন এসেও কিস্তি না পেয়ে ফাতেমা বেগম নামে এক নারীর বাড়ি থেকে তার ছাগল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থার এক কর্মীর বিরুদ্ধে। রোববার (২ মার্চ) সকালে তালাইমারী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি এলাকায় জানাজানি হলে ছাগলটি ফেরত দিতে বাধ্য হন ওই এনজিওকর্মী। 

ভুক্তভোগী ফাতেমা বেগম গণমাধ্যমকে বলেন, আমি হাদির মোড়ে সবজি বিক্রি করি। এর জন্য ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলাম। ইতোমধ্যে চার হাজার টাকা শোধ করেছি। সম্প্রতি দুর্ঘটনায় আমি কোমরে আঘাত পেয়েছি। সবজি বিক্রি করতে পারছি না। ফলে দুটি কিস্তি দিতে পারিনি। তাই আমার বাড়ি থেকে ছাগল নিয়ে গেছেন ওই কর্মী।

তিনি বলেন, রোববার সেহরি খেয়ে পাশে বোনের বাড়িতে ঘুমাচ্ছিলাম। সকালে ওই সংস্থার মাঠকর্মী কিস্তি আদায়ে আমার বাড়িতে আসেন। আমাকে না পেয়ে বাড়িতে বেঁধে রাখা একটি ছাগল ধরে নিয়ে চলে যান ওই কর্মী। যদিও ছাগলটি আমার নিজের না। রিসা বেগম নামে এক নারীর এই ছাগলটি আমি আধাআধি হিসেবে পুষছিলাম।

যদিও এলাকায় বিষয়টি জানাজানি হলে পরে রাজশাহী জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থার কর্মকর্তা নাসিরুল্লাহ কবীর, রিসা বেগমকে ছাগলটি বুঝিয়ে দেন। স্থানীয়রা জানান, সংস্থাটি ২ বছর থেকে ঋণ কার্যক্রম চালাচ্ছে। কিন্তু সংস্থার মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির কোনো নিবন্ধন নেই। 

এ বিষয়ে রাজশাহী জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রবিন ইসলাম গণমাধ্যমকে বলেন, জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থা নামে তাদের নিবন্ধন দেওয়া কোনো সংস্থা আছে কি না, তা দেখে বলতে পারবেন।  কিস্তি দিতে না পারায় ছাগল নিয়ে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘ভুক্তভোগী থানায় অভিযোগ করতে পারেন।’

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত