রাজশাহীতে ট্রা ক-অ্যা ম্বুলে ন্স মু খো মু খি সং ঘ র্ষ,নি হ ত ৩
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ AM

রাজশাহীতে ট্রা ক-অ্যা ম্বুলে ন্স মু খো মু খি সং ঘ র্ষ,নি হ ত ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৩/২০২৫ ১০:৩২:২৩ AM

রাজশাহীতে ট্রা ক-অ্যা ম্বুলে ন্স মু খো মু খি সং ঘ র্ষ,নি হ ত ৩

প্রতীকী ছবি


রাজশাহীর গোদাগাড়ীতে একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ প্রাণ হারিয়েছেন তিনজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) উপজেলার রাজাবাড়ি বাজার চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের সবার পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, গোদাগাড়ী মহিষালবাড়ি থেকে এক অ্যাম্বুলেন্স রাজশাহী যাচ্ছিল। আর রাজশাহীর দিক থেকে এক ট্রাক চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় রাজাবাড়িতে গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের চালক ও অ্যাম্বুলেন্সে থাকা দুই নারী নিহত হয়েছেন।ওসি বলেন, নিহত একজনের নাম সুন্দরী রানি, তার বয়স ৬৫ বছর। বাকিদের নাম পরিচয় বিস্তারিত জানার চেষ্টা চলছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত