বি এন পি-আ.লী*গের দফায় দফায় সং ঘ র্ষ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ AM

বি এন পি-আ.লী*গের দফায় দফায় সং ঘ র্ষ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৩/২০২৫ ১২:২১:৫৬ PM

 বি এন পি-আ.লী*গের দফায় দফায় সং ঘ র্ষ

প্রতীকী ছবি


নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গত শনিবার (০১ মার্চ) গভীর রাতে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের কান্তনগর গ্রামে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগপন্থি আহতদের মধ্যে ইউনুস (৪০), মাসুদ রানাকে (৩৫) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও বিএনপিপন্থি সাইবরকে (৪২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জের ধরে চৌগ্রামের কান্তপুর গ্রামে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত দফায় দফায় বেশ কয়েকবার সংঘর্ষ হয়। এ সময় চৌগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিদুল পারভেজ জয়ের দোকান লুটপাটের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সিংড়া থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত