অলিম্পিকে নতুন মহাপরিচালক
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ AM

অলিম্পিকে নতুন মহাপরিচালক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৩/২০২৫ ০৫:৪৮:৫১ AM

অলিম্পিকে নতুন মহাপরিচালক

ছবি : সংগৃহীত


দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংস্থা বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। ১ মার্চ থেকে অলিম্পিক এসোসিয়েশনের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিগ্রেডিয়ার জেনারেল এ বি এম শেফাউল কবীর (অব)। তিনি বিগ্রেডিয়ার জেনারেল এম সামছ এ খানের (অব) স্থলাষিভিক্ত হয়েছেন।

মহাপরিচালক বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সর্বোচ্চ প্রশাসনিক পদ। বিওএ’র নির্বাহী কমিটির সিদ্ধান্ত মহাপরিচালকের তত্ত্ববধায়নে বাস্তবায়ন হয়। বিওএ’র দাপ্তরিক সকল কাজের তদারকিও হয় মহাপরিচালকের মাধ্যমে। বিভিন্ন ফেডারেশন, জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া মন্ত্রণালয়সহ আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর সঙ্গেও বিওএ’র পক্ষে মহাপরিচালকই যোগাযোগ করে থাকেন। তাই গতকাল বিওএ'র পক্ষ থেকে ইতোমধ্যে দেশের সকল ফেডারেশন ও সংশ্লিষ্ট ক্রীড়া প্রতিষ্ঠানগুলোতে নতুন মহাপরিচালকের পরিচিতি দিয়ে চিঠি দিয়েছে।

২০১১ সালের মার্চে বিওএ’তে মহাপরিচালক পদের সৃষ্টি হয়। কর্ণেল ওয়ালী উল্লাহ (অব) ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই পদে ছিলেন। ২০০৪ সাল থেকে তিনি বিওএ’র প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করে আসছিলেন। ওয়ালীর বিদায়ের পর বিগ্রেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার (অব) ২০১৪ সালের ১৭ মার্চ থেকে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের প্রথম দিন থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই চেয়ারে ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সামছুল আলম খান (অব)। শেফাউল কবির বিওএ’র চতর্থ মহাপরিচালক হিসেবে কাজ করবেন।

বিওএ, বাফুফে ও বিসিবি দেশের তিন শীর্ষ ক্রীড়া প্রতিষ্ঠান। বাফুফের সাধারণ সম্পাদক, বিসিবি'র সিইও এবং বিওএ'র মহাপরিচালক দেশের ক্রীড়া প্রশাসনে শীর্ষ তিন প্রশাসক পদ। এই তিন প্রতিষ্ঠান ছাড়া দেশের ক্রীড়াঙ্গনে অন্য ফেডারশেনগুলোতে এখনো পেশাদার কাঠামো সেভাবে গড়ে উঠেনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত