ডা কা তি র ঘটনায় নি হ তে র সংখ্যা বেড়ে ৫
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ AM

ডা কা তি র ঘটনায় নি হ তে র সংখ্যা বেড়ে ৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৩/২০২৫ ০৬:৪৮:১৩ AM

ডা কা তি র ঘটনায় নি হ তে র সংখ্যা বেড়ে ৫

ছবি : সংগৃহীত


শরীয়তপুরের কীর্তিনাশার শাখা নদী থেকে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় এটি ডাকাতির ঘটনায় গণপিটুনির শিকার কেউ হতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

সোমবার (৩ মার্চ) দুপুরে সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের কাশিপুর এলাকায় মরদেহটি পাওয়া যায়।

শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, শুক্রবার রাতে একদল ডাকাত মাদারীপুরের রাজারচরে বাল্কহেডে ডাকাতির চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। পরে তারা পালিয়ে শরীয়তপুরের তেতুলিয়া এলাকায় গেলে স্থানীয়রা স্পিড বোটের গতিপথ রোধ করে। এ সময় ডাকাতরা হাতবোমা ও গুলি ছুড়লে কয়েকজন আহত হন। পালানোর সময় ৭ ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় জনতা।

আহত ডাকাতদের হাসপাতালে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। গতকাল রোববার মাদারীপুরের কীর্তিনাশা নদী থেকে আরও এক মরদেহ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৫-এ দাঁড়ায়।

এ ঘটনায় পালং মডেল থানায় দুটি মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত