ভা র ত থেকে ৬ টন কাজুবাদাম আমদানি
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ AM

ভা র ত থেকে ৬ টন কাজুবাদাম আমদানি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৩/২০২৫ ০৪:৩০:৫১ AM

ভা র ত থেকে ৬ টন কাজুবাদাম আমদানি

ছবি : সংগৃহীত


আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে দ্বিতীয় বারের মতো কাজুবাদাম আমদানি করা হয়েছে। মঙ্গলবার সকালে আমদানির সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া বন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান।

এর আগে সোমবার বিকেলে ৬ টন কাজুবাদাম ভর্তি ভারতীয় একটি ট্রাক বন্দরে এসে পৌঁছায়। ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান এশিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এই পণ্য আমদানি করেছে। এদিকে পণ্যটি আমদানিতে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টের দায়িত্বে রয়েছেন আখাউড়া স্থলবন্দরের মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল।

আখাউড়া বন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান জানান, পবিত্র মাহে রমজান মাসকে কেন্দ্র করে কাজু বাদাম আমদানি করা হয়েছে। এর আগেও চলতি বছরের ৬ ফেব্রুয়ারি আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে ২ টন কাজুবাদাম আমদানি করে এই প্রতিষ্ঠান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত