অন্তঃসত্ত্বাসহ দুই নারীর ঝু ল ন্ত মর*দেহ উ দ্ধা র
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৯ AM

অন্তঃসত্ত্বাসহ দুই নারীর ঝু ল ন্ত মর*দেহ উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৩/২০২৫ ১০:৩৭:৪৭ AM

অন্তঃসত্ত্বাসহ দুই নারীর ঝু ল ন্ত মর*দেহ উ দ্ধা র

ছবি : সংগৃহীত


নেত্রকোনার কলমাকান্দায় এক অন্তঃসত্ত্বাসহ দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) উপজেলার পৃথক দুটি স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন কলমাকান্দা সদর ইউনিয়নের শিংপুর গ্রামের এহসানুল হকের দ্বিতীয় স্ত্রী লিজা আক্তার (২০) এবং লেংগুরা ইউনিয়নের তারানগর গ্রামের মিজানুর রহমানের অন্তঃসত্ত্বা স্ত্রী নুরুন্নাহার (২৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১৮ মাস আগে লিজার আক্তারের সঙ্গে এহসানুল হকের বিয়ে হয়। বিয়ের পর থেকে লিজা কলমাকান্দা মধ্যবাজারে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। গত কয়েক মাস ধরে লিজা ও তার স্বামীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবার দুপুরে লিজা শোবার কক্ষের দরজা বন্ধ করে রেখেছিলেন। অনেকক্ষণ তার সাড়া না পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেন। পরে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে অন্তঃসত্ত্বা ও এক সন্তানের জননী নুরুন্নাহার প্রতিদিনের মতো সোমবার (৩ মার্চ) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে সেহরির জন্য তার শাশুড়ি ডাক দিলে সাড়া পাওয়া যায়নি। এসময় ওই কক্ষে থাকা নুরুন্নাহারের স্বামী মিজানুর রহমান ঘুম থেকে জেগে বিছানায় স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে ঘরের আড়ার সঙ্গে নুরুন্নাহারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পৃথক স্থান থেকে দুই নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন।

তিনি বলেন, পুলিশ তদন্ত চালাচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ